27.7 C
Bangladesh
বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#ইব্রাহিমপুরে ৪০০ একর কৃষিজমি দখল করে মাছ চাষ, উচ্ছেদ অভিযান#পূর্ব বিতারা ইউনিয়নে চাংপুর গ্রামকে এক ওয়ার্ডে রাখার দাবিতে মানববন্ধন#কচুয়ায় শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী মিলন#সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান#আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় থমকে গেছে হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন#চাঁদপুরে তাবলীগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু#চাঁদপুরে ৪০০ একর কৃষিজমিতে ৫০টি ঝিল, উচ্ছেদ অভিযান#দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী#মতলব আল রশিদ ক্লাবের পুনরায় সভাপতি এমদাদ খান, সম্পাদক জিয়াউর রহমান জিয়া#ফরিদগঞ্জে ইসলামী আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটির শপথ গ্রহণ

সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান

অনলাইন ডেস্ক: “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুর জেলা শাখার আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চাঁদপুর প্রেস ক্লাবের সামনে র‍্যালি ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় চাঁদপুর প্রেস ক্লাবের সামনে র‍্যালিটি বের করা হয়। নিসচা চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর নেতৃত্বে র‍্যালিটি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে পথচারী ও যানবাহন চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

র‍্যালি শেষে দুপুর ১২টায় চাঁদপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে আলোচনা সভা হয়। নিসচা চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সোহেল রুশদী।

সভায় সোহেল রুশদী বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে ও অকাল মৃত্যু রোধে চালক, পথচারী এবং যাত্রী—সবাইকে সচেতন হতে হবে। তিনি গতি নিয়ন্ত্রণ, মানসম্মত হেলমেট ও সিটবেল্ট ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নেশাগ্রস্ত অবস্থায় বা মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান। তাঁর মতে, সবাই ট্রাফিক আইন মেনে চললে সড়ক নিরাপদ রাখা সম্ভব।

তিনি যানবাহনের ফিটনেস নিশ্চিত করা, নিয়মিত আইন প্রয়োগ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক প্রচারণার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে পথচারীদের ফুটপাত ও জেব্রা ক্রসিং ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানান। চাঁদপুরের ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর কুমার ও নিসচা জেলা কমিটির যৌথ প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।

নিসচা চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মাওলানা মো. আব্দুর রহমান, আবুল কালাম আজাদ, শওকত করিম, শাহ আলম, সুজয় চৌধুরী লিটন, এসআই আকাশ, অ্যাডভোকেট মুসলিম মিয়া, আলী শেখ, আলী আক্কাস মিজি, রুবেল হোসেন ও মতিন তপাদার ভুট্টুসহ অনেকে। সভাপতি এম এ লতিফের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ