অনলাইন ডেস্ক: মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান হিরনের শিশু পুত্রের স্মরণে মিলাদ ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে। দুই মাস বয়সী পুত্র সন্তান নাবিহাল হাসানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ২৪ অক্টোবর সকালে ডিংগাভাঙ্গা গ্রামের নিজ বাড়িতে দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ডাঃ শোয়েব আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খান ও সাধারণ সম্পাদক মাসুদ রানা।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের সিদ্দিকী ও সদস্যসচিব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও কৃষকদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন পেশার ব্যক্তিরা।




