24.4 C
Bangladesh
সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
spot_imgspot_img

ফরিদগঞ্জে যুবলীগের সাবেক নেতা সোহেল বিন সালেহ বাবু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে আদালতের সমন ও গ্রেফতারি পরোয়ানামূলে যুবলীগের সাবেক নেতা সোহেল বিন সালেহ বাবুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও গুপ্টি পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরে শনিবার (২৪ অক্টোবর) দুপুরে পুলিশ প্রহরায় তাঁকে চাঁদপুর বিচারিক আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গুপ্টি পশ্চিম ইউনিয়নের একটি স্থানীয় মারামারি ও সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে আদালতে দায়ের করা মামলায় (মামলা নং: জিআর ২০৭/২৪) তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানামূলে আসামিকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাঁকে চাঁদপুরের আদালতে সোপর্দ করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ