34.6 C
Bangladesh
মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরের ফুটবলের সুদিন ফেরাতে ক্রীড়াঙ্গনের নেতৃত্বে কাজ করতে চান কাজী মাইনুল হক জীবন#প্রভাবশালী হলেও ছাড় নয়, সরকারি জমি দখলমুক্তের হুঁশিয়ারি এমপি মানিকের#বাংলাদেশ-জাপান অংশীদারত্ব জোরদারের প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর#দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে চাঁদপুরের ক্রীড়াঙ্গনে নতুন আশার আলো#মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ#চাঁদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে সাংবাদিক শফিকুর রহমানের দাফন সম্পন্ন#হাইমচরে ইলিশ মজুত ও বিক্রির দায়ে হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা#গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী আজ#প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহমাহমুদপুরে যুবদলের মতবিনিময় সভা#প্রত্যেক ইউনিয়নে একটি করে পাঠাগার হবে: জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

অনলাইন ডেস্ক: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। এ বিষয়ে সোমবার ২৬ অক্টোবর সরকারি প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন নাম অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তন করা হলেও ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ অপরিবর্তিত রাখা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রওশন আরা বেগম প্রজ্ঞাপনটি জারি করেন। এতে নাম পরিবর্তনের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকরের কথা বলা হয়েছে। এর ফলে সরকারি কার্যক্রমে মন্ত্রণালয়ের বাংলা নাম হিসেবে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ ব্যবহার করতে হবে।

গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির মাধ্যমে সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।

নাম পরিবর্তনের কারণে সরকারি নথিপত্র, দাপ্তরিক যোগাযোগ, প্রজ্ঞাপন ও সংশ্লিষ্ট কার্যক্রমে নতুন বাংলা নাম ব্যবহারের প্রয়োজন হবে। তবে ইংরেজি নাম অপরিবর্তিত থাকায় ইংরেজি ভাষায় মন্ত্রণালয়ের পরিচিতিতে কোনো পরিবর্তন আসছে না।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ