30.4 C
Bangladesh
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#ইউপি নির্বাচনে অনিয়ম করলেই শাস্তি, প্রার্থিতা বাতিলের ক্ষমতা ইসির হাতে#৩৫ তম জাতীয় সাঁতার প্রতিযোগিতায় চাঁদপুরের তিন সুইমিং ক্লাবের অংশগ্রহণ#এইচএসসি ও সমমানের ফল প্রকাশ শনিবার, জানবেন যেভাবে#চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড#খেজুরবাগানের নিচে পাঁচ হাজার বছরের ইতিহাস#হাজীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি, প্রদর্শনী ও আলোচনা সভা#২২ দিনে হাইমচরে ১ কোটি ৩৫ লাখ টাকার জাল জব্দ#মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ#চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ#মৈশাদী বাজারে রেলওয়ের জমিতে ফের মার্কেট নির্মাণের অভিযোগ

হাজীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি, প্রদর্শনী ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক: বিশ্ব হাত ধোয়া দিবসে হাজীগঞ্জে র‍্যালি, প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিয়ম মেনে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচি পালন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে কর্মসূচির শুরুতে অংশগ্রহণকারীদের নিয়ে র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার বিভিন্ন ধাপ তুলে ধরে প্রদর্শনী করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিয়মিত ও সঠিক পদ্ধতিতে সাবান দিয়ে হাত ধোয়া ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খাবার গ্রহণের আগে ও শৌচাগার ব্যবহারের পর হাত পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তোলার তাগিদ দেন তাঁরা।

শিশু-কিশোরদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। কর্মসূচিতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আফছার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ইলিয়াস, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল ও সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পু উপস্থিত ছিলেন।

এ ছাড়া হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাশ, হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পাপিয়া সুলতান কাকলি, প্রধান শিক্ষক মো. সানাউল্লাহ, সুধীজন, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ