30.4 C
Bangladesh
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#ইউপি নির্বাচনে অনিয়ম করলেই শাস্তি, প্রার্থিতা বাতিলের ক্ষমতা ইসির হাতে#৩৫ তম জাতীয় সাঁতার প্রতিযোগিতায় চাঁদপুরের তিন সুইমিং ক্লাবের অংশগ্রহণ#এইচএসসি ও সমমানের ফল প্রকাশ শনিবার, জানবেন যেভাবে#চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড#খেজুরবাগানের নিচে পাঁচ হাজার বছরের ইতিহাস#হাজীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি, প্রদর্শনী ও আলোচনা সভা#২২ দিনে হাইমচরে ১ কোটি ৩৫ লাখ টাকার জাল জব্দ#মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ#চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ#মৈশাদী বাজারে রেলওয়ের জমিতে ফের মার্কেট নির্মাণের অভিযোগ

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে নদীতে নামছেন চাঁদপুরের অর্ধলক্ষ জেলে

অনলাইন ডেস্ক: মা ইলিশ সংরক্ষণে সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা আজ ২৯ অক্টোবর মধ্যরাতে শেষ হচ্ছে। নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনা নদীতে মাছ ধরতে চাঁদপুরের প্রায় অর্ধলক্ষ জেলে প্রস্তুতি নিয়েছেন। নৌকা, ট্রলার ও জাল মেরামতসহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করে ইলিশ আহরণের অপেক্ষায় রয়েছেন তাঁরা। তবে কাঙ্ক্ষিত ইলিশ না পেলে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন জেলেরা।

জেলেদের ভাষ্য, নৌকা প্রস্তুত, জাল মেরামত ও অন্যান্য সরঞ্জামের পেছনে প্রতিটি নৌকায় দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত ব্যয় হচ্ছে। নিষেধাজ্ঞার সময়ে সরকারি সহায়তা হিসেবে পাওয়া চাল দিয়ে সংসার চালানো কঠিন ছিল বলেও অভিযোগ করেছেন তাঁরা।

অভিযান চলাকালে অর্থের বিনিময়ে কিছু অসাধু জেলেকে নদীতে মাছ ধরার সুযোগ দেওয়া হয়েছে বলে কয়েকজন জেলে অভিযোগ করেছেন। তাঁদের দাবি, এ কারণে এবারের অভিযান পুরোপুরি সফল হয়নি।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন চাঁদপুর নৌ-পুলিশের হরিনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আইয়ুব। তাঁর দাবি, মাছ ধরতে ব্যর্থ হয়ে বারবার নদীতে নামার চেষ্টা করা এবং নিয়ম না মানা কিছু ব্যক্তি এসব অপপ্রচার চালাচ্ছেন।

জেলা মৎস্য বিভাগ ২২ দিনের অভিযান সফল হয়েছে বলে দাবি করেছে। তবে নদীতে ছোট আকারের ইলিশের উপস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম। ইলিশের উৎপাদন ধরে রাখতে নদীদূষণ নিয়ন্ত্রণ এবং ক্ষতিকর সাকার ফিশের বিস্তার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

গত ২২ দিনে মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্স, নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় পাঁচ শতাধিক জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। পাশাপাশি কয়েক লাখ মিটার কারেন্ট জাল ও মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ