26.5 C
Bangladesh
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#ইউপি নির্বাচনে অনিয়ম করলেই শাস্তি, প্রার্থিতা বাতিলের ক্ষমতা ইসির হাতে#৩৫ তম জাতীয় সাঁতার প্রতিযোগিতায় চাঁদপুরের তিন সুইমিং ক্লাবের অংশগ্রহণ#এইচএসসি ও সমমানের ফল প্রকাশ শনিবার, জানবেন যেভাবে#চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড#খেজুরবাগানের নিচে পাঁচ হাজার বছরের ইতিহাস#হাজীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি, প্রদর্শনী ও আলোচনা সভা#২২ দিনে হাইমচরে ১ কোটি ৩৫ লাখ টাকার জাল জব্দ#মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ#চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ#মৈশাদী বাজারে রেলওয়ের জমিতে ফের মার্কেট নির্মাণের অভিযোগ

৩৫ তম জাতীয় সাঁতার প্রতিযোগিতায় চাঁদপুরের তিন সুইমিং ক্লাবের অংশগ্রহণ

ষ্টাফ রিপোর্টার: বুধবার (২৮ অক্টোবর ২০২৬) রাজধানী ঢাকার মিরপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৩৫ তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে এবং ম্যাক্স গ্রুপের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতাটি বিকেল ৩টায় শুভ উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম।

এবারে প্রতিযোগিতায় চাঁদপুর জেলার ৩টি স্বনামধন্য ক্লাব অংশ নিচ্ছেন। ক্লাবগুলো হলো-চাঁদপুর সুইমিং ক্লাব, অরুণ নদী সুইমিং ক্লাব ও তকবির স্মৃতি সুইমিং ক্লাব।

উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর থেকে অংশগ্রহণকারী ক্লাবগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য, তকবির স্মৃতি সুইমিং ক্লাবের সভাপতি মো: শাহজাহান সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি মো: নেয়ামত হোসেন, সহ-সভাপতি মো: মাহবুব আলম চৌধুরী, বিকেএসপি সাঁতার বিভাগের প্রধান কোচ ও তকবির স্মৃতি সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মামুন, ফেডারেশনের এডহক কমিটির সদস্য ও চাঁদপুর সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক তপন চন্দ্র এবং অরুন নন্দি সুইমিং ক্লাবের মো: সেলিম।

এছাড়াও প্রতিযোগিতা উদ্বোধনের প্রাক্কালে চাঁদপুর জেলার তিনটি সুইমিং ক্লাবের কর্মকর্তারা বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় তারা প্রতিযোগিতায় দলের প্রস্তুতি ও বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ