22.7 C
Bangladesh
বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
spot_imgspot_img

চাঁদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার

অনলাইন ডেস্ক: চাঁদপুরে পুলিশের পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোরে কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন কড়ইশ গ্রামের জাকির হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৭) এবং একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে তার ভাতিজা মো. আরাফাত (২১)।

পুলিশ জানায়, রাতে চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গনি স্কুলের পেছনের কুড়ালিয়া এলাকায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশের এসআই কালাম গাজী ও এএসআই কামরুল ইসলামের নেতৃত্বে চেকপোস্ট বসানো হয়। সেখানে সন্দেহজনকভাবে চলাচলরত ১০ যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মোবাইল ফোন যাচাইয়ের সময় মো. আরাফাতের ফোনের গ্যালারিতে একটি পিস্তলের ছবি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আরাফাত জানায়, পিস্তলটি তার চাচা নাহিদ হোসেনের এবং শখের বশে সেটি হাতে নিয়ে ছবি তুলেছিল।

পরে আরাফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোর আনুমানিক ৬টার দিকে এসআই কালাম গাজীর নেতৃত্বে সদর মডেল থানা পুলিশের একটি দল কচুয়া থানা পুলিশের সহযোগিতায় কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালায়।

অভিযানে নাহিদ হোসেনের বসতঘরের খাটের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নাহিদ হোসেন ও মো. আরাফাতকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে। চেকপোস্টের সময় আটক অপর ১০ যুবকও থানা হেফাজতে রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ