19.7 C
Bangladesh
শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#শাহমাহমুদপুরে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক#শাহরাস্তিতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়ে সাত মাসেও অর্থ পাননি খামারি গিয়াস উদ্দিন#কোটি টাকা বিনিয়োগের খামারে সাত মাসেও সৌরবিদ্যুতের বিল পাননি গিয়াস উদ্দিন#হাইমচরে জেগে ওঠা নতুন চরের সীমানা নির্ধারণ#শাহমাহমুদপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সভা#কচুয়ায় ‘প্রকৃতির পাঠশালা’ শিক্ষার নতুন দিগন্ত: শিক্ষামন্ত্রী#চাঁদপুর-কুমিল্লা সড়কে চলন্ত বাসে জন্ম নিলো ছেলে সন্তান#ফরিদগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার#চাঁদপুরে বেড়েছে সবজির দাম, ইলিশের দামও আকাশচুম্বী#তিন মাসে ১৫ নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

কচুয়ায় ‘প্রকৃতির পাঠশালা’ শিক্ষার নতুন দিগন্ত: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রকৃতির সান্নিধ্যে শিশুদের পাঠদানের মাধ্যমে শিক্ষার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম, মানবিকতা ও উদারতা জাগিয়ে তোলার ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে চাঁদপুরের কচুয়ায়।

কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে গড়ে তোলা হয়েছে নান্দনিক ‘প্রকৃতির পাঠশালা’। খড়ের ছাউনি, বাঁশের তৈরি ঘর, চারপাশে বিভিন্ন প্রজাতির ফুলের চারা এবং মাটির কাছাকাছি শীতল পাটিতে বসে পাঠ গ্রহণের ব্যবস্থা মিলিয়ে এখানে তৈরি হয়েছে ভিন্নধর্মী শিক্ষার পরিবেশ।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে ‘প্রকৃতির পাঠশালা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী বলেন, প্রকৃতির সান্নিধ্যে শিশুরা পাঠ গ্রহণ করলে তাদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা ও মমত্ববোধ তৈরি হবে। এতে শিশুদের মানসিক বিকাশ, উদারতা ও সৃজনশীল চিন্তাভাবনারও প্রসার ঘটবে। আনন্দময় ও প্রাকৃতিক পরিবেশে শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়ার উদ্যোগকে তিনি প্রশংসনীয় বলেন।

প্রকৃতির সঙ্গে পরিচয়ের উদ্যোগ

খড়ের ছাউনি দেওয়া দোচালা ঘরের আদলে পাঠশালাটি নির্মাণ করা হয়েছে। বাঁশের তৈরি অবকাঠামোর উন্মুক্ত প্রাঙ্গণে শীতল পাটি বিছিয়ে পাঠদানের ব্যবস্থা রয়েছে। চারপাশে রোপণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির ফুলের চারা। ফলে শিক্ষার্থীরা প্রচলিত শ্রেণিকক্ষের বাইরে প্রকৃতির সঙ্গে মিশে আনন্দময় পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাবে।

ইট-কাঠের পরিবেশের বাইরে শিশুদের প্রকৃতির সঙ্গে পরিচিত করা এবং তাদের মধ্যে প্রকৃতিপ্রেম গড়ে তোলার লক্ষ্যেই চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এ পাঠশালা স্থাপনের উদ্যোগ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান, কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই, কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রচলিত শ্রেণিকক্ষের বাইরে প্রকৃতির কোলে পাঠদানের উদ্যোগটি স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, পাঠশালাটি শিশুদের কাছে শিক্ষাকে আরও আনন্দময় করবে এবং নতুন প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণে সচেতন করে গড়ে তুলতে ভূমিকা রাখবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ