19.7 C
Bangladesh
শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#শাহমাহমুদপুরে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক#শাহরাস্তিতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়ে সাত মাসেও অর্থ পাননি খামারি গিয়াস উদ্দিন#কোটি টাকা বিনিয়োগের খামারে সাত মাসেও সৌরবিদ্যুতের বিল পাননি গিয়াস উদ্দিন#হাইমচরে জেগে ওঠা নতুন চরের সীমানা নির্ধারণ#শাহমাহমুদপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সভা#কচুয়ায় ‘প্রকৃতির পাঠশালা’ শিক্ষার নতুন দিগন্ত: শিক্ষামন্ত্রী#চাঁদপুর-কুমিল্লা সড়কে চলন্ত বাসে জন্ম নিলো ছেলে সন্তান#ফরিদগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার#চাঁদপুরে বেড়েছে সবজির দাম, ইলিশের দামও আকাশচুম্বী#তিন মাসে ১৫ নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

ফরিদগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ফরিদগঞ্জ পৌর এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে পৌরসভার কাছিয়াড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দেনায়েতপুর (জিনের মসজিদ) বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে রাকিবুল হাসান (৩৮) এবং তাঁর স্ত্রী ফাতেমা আক্তার প্রিয়া (২৫)। তাঁরা ফরিদগঞ্জে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহর নির্দেশে এসআই আতাউর রাব্বি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন। অভিযানে ওই ভাড়া বাসা থেকে ২৫ পিস ইয়াবাসহ রাকিবুল ও প্রিয়াকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা রায়পুর থেকে এসে ফরিদগঞ্জে অবস্থান করে গোপনে মাদক কারবার চালিয়ে আসছিলেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, ইয়াবাসহ আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। তাদের শুক্রবার (২৭ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ