19.7 C
Bangladesh
শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#শাহমাহমুদপুরে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক#শাহরাস্তিতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়ে সাত মাসেও অর্থ পাননি খামারি গিয়াস উদ্দিন#কোটি টাকা বিনিয়োগের খামারে সাত মাসেও সৌরবিদ্যুতের বিল পাননি গিয়াস উদ্দিন#হাইমচরে জেগে ওঠা নতুন চরের সীমানা নির্ধারণ#শাহমাহমুদপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সভা#কচুয়ায় ‘প্রকৃতির পাঠশালা’ শিক্ষার নতুন দিগন্ত: শিক্ষামন্ত্রী#চাঁদপুর-কুমিল্লা সড়কে চলন্ত বাসে জন্ম নিলো ছেলে সন্তান#ফরিদগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার#চাঁদপুরে বেড়েছে সবজির দাম, ইলিশের দামও আকাশচুম্বী#তিন মাসে ১৫ নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

ভড়ঙ্গারচরের মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এসএম বাকের খন্দকার

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভড়ঙ্গারচর দারুসসুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদরাসার ২৬তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এসএম বাকের খন্দকার।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় ভড়ঙ্গারচর মাদরাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা মো. সাইফুদ্দিন খন্দকার। প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন আলহাজ্ব মাওলানা নেছার আহমদ মান্দারী। এছাড়া আলোচক ও ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন মুফতি খন্দকার সাইফুল ইসলাম বাগদাদী, আলহাজ্ব হযরত মাওলানা মো. মাহিউদ্দিন, হযরত মাওলানা মো. আজাদ হোসাইন ও হযরত মাওলানা মো. আব্দুর রাজ্জাকসহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে মাহফিলে বক্তব্য দেন এসএম বাকের খন্দকার। এসময় তিনি বলেন, মসজিদ, মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান একটি আদর্শ সমাজ গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি। ধর্মীয় শিক্ষার প্রসার, নৈতিকতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি এলাকার মানুষের কল্যাণে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং মাহফিলের আয়োজকদের ধন্যবাদ জানান।

এসএম বাকের খন্দকার চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মাহফিলে স্থানীয় মুসল্লি, ধর্মপ্রাণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা মো. আব্দুল মমিন।

মাহফিলের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ