31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা#মতলব উত্তরের ফতেহপুর পশ্চিমে নারী সমাবেশ#মতলব পৌরসভায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা কার্যক্রম শুরু

মতলব দক্ষিণে বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক টিকাদান কার্যক্রম উদ্বোধন

অনলাইন ডেস্ক: মতলব দক্ষিণ উপজেলায় বেওয়ারিশ কুকুরের র‍্যাবিস (জলাতঙ্ক) ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে মতলব পৌরসভা মিলনায়তনে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও কে এম ইশমাম। সভায় বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. ক. ম. মহসীন। কার্যক্রমটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জাকির হোসেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার বিভিন্ন এলাকায় তিনটি দলে ভাগ হয়ে চার দিনব্যাপী ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষায়িত ডগ স্কোয়াডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনের আওতায় বেওয়ারিশ কুকুরকে প্রতিষেধক টিকা দেওয়ার মাধ্যমে জলাতঙ্ক প্রতিরোধ, জনস্বাস্থ্য সুরক্ষা ও প্রাণীকল্যাণ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের সংগঠিত উদ্যোগ পৌর এলাকায় মানুষ ও প্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ