26 C
Bangladesh
রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#শাহমাহমুদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শনে স্বপন মাহমুদ#চাঁদপুর বিষ্ণুদি আজিমিয়া সর: প্রা: বিদ্যালয়ের উন্নয়নে মত বিনিময় ও গুণী শিক্ষক হোসনে আরা কে সংবর্ধনা#হাজীগঞ্জে ভবন নির্মাণ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ#কচুয়া পশ্চিম বিতারা ইউনিয়নের নাম ৩নং শিলাস্থান মডেল ইউনিয়ন করার দাবি#প্রতারণা মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান ও সাবেক মোতাওয়াল্লী কারাগারে#কচুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু#প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর#পিতার শিক্ষকতা পেশার পরিচিতিতে বাগাদীর চেয়ারম্যান পদপ্রার্থী সরওয়ার গাজী#আইয়ুব বাচ্চু: সুরের জাদুকরের অপূর্ণ স্বপ্ন#ফরিদগঞ্জে ৮ একর জমিতে মাছের পোনা উৎপাদনে সফল মোশারফ হোসেন মানিক

হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি, আলোচনা সভা ও ৬ গুণী শিক্ষককে সংবর্ধনা

অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে ৬ গুণী শিক্ষক ও একটি প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য দেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক।

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো পেশা রক্ষা, মর্যাদার উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে ৬০ বছর’ শ্লোগানে দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে আলীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানের মধ্যে অধ্যক্ষ মোহাম্মদ মুযযাম্মেল হুসাইন, সিনিয়র শিক্ষক মুহাম্মদ আনিছুর রহমান মজুমদার এবং সহকারী শিক্ষক মো. শরীফুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়।

প্রাথমিক পর্যায়ে প্রধান শিক্ষক মো. তুহিন হায়দার শিশির, সহকারী শিক্ষক নাছিমা বেগম ও কাজী কামরুন্নাহারকে সংবর্ধনা দেওয়া হয়। এসএসসিতে শতভাগ পাস করা প্রতিষ্ঠান হিসেবে রামচন্দ্রপুর ভুঞা একাডেমিকেও সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়।

সহকারী শিক্ষক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরি ও জাহিদ হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী এবং হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এএসএম কামরুজ্জামান টুটুল।

শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ মো. মনিরুল হক পাটওয়ারী, মো. আবু ছাইদ, মাও. মো. আনিছুর রহমান, মাও. মো. মিজানুর রহমান, প্রধান শিক্ষক মো. দেলওয়ার হোসেন, মো. ইসমাইল হোসেন সরদার ও মো. তুহিন হায়দার শিশির।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন অধ্যক্ষ মাও. মো. নাজিম উদ্দীন এবং গীতা থেকে পাঠ করেন সহকারী শিক্ষক রতন চন্দ্র। পরে প্রয়াত শিক্ষকদের মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

এ সময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পুসহ অন্যান্য অতিথি এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ