26 C
Bangladesh
সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮#আলগী দুর্গাপুর উত্তরে চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল শামীম#শাহমাহমুদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শনে স্বপন মাহমুদ#চাঁদপুর বিষ্ণুদি আজিমিয়া সর: প্রা: বিদ্যালয়ের উন্নয়নে মত বিনিময় ও গুণী শিক্ষক হোসনে আরা কে সংবর্ধনা#হাজীগঞ্জে ভবন নির্মাণ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ#কচুয়া পশ্চিম বিতারা ইউনিয়নের নাম ৩নং শিলাস্থান মডেল ইউনিয়ন করার দাবি#প্রতারণা মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান ও সাবেক মোতাওয়াল্লী কারাগারে#কচুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু#প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর#পিতার শিক্ষকতা পেশার পরিচিতিতে বাগাদীর চেয়ারম্যান পদপ্রার্থী সরওয়ার গাজী

চাঁদপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক: “সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়। সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি আবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণ এবং সবার জন্য নিরাপদ, মানসম্মত ও টেকসই বাসস্থান নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ণ, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ঝুঁকি বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য নগর গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

জেলা প্রশাসক আরও বলেন, টেকসই নগরায়ণের জন্য আবাসন ব্যবস্থার পাশাপাশি সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য নাগরিক সেবার উন্নয়ন নিশ্চিত করতে হবে। সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে সবার জন্য নিরাপদ ও বাসযোগ্য নগর প্রতিষ্ঠা সম্ভব।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

সোহেল রুশদী বলেন, বাসস্থান মানুষের মৌলিক চাহিদার অন্যতম। বসতি শুধু মাথার ওপর ছাদ নয়; এটি এমন একটি নিরাপদ পরিবেশ, যেখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারে, সন্তানরা সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত থাকে।

তিনি বলেন, অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের কারণে নগরায়ণ রক্ষা করা যাচ্ছে না। ভবিষ্যতে কেমন নগরায়ণ প্রয়োজন, তা এখনই পরিকল্পনা করতে হবে। নগরায়ণ বিষয়ে গণমাধ্যমে তুলে ধরার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো। শুরুতে বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ও তাৎপর্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় পর্যবেক্ষক মো. ইমরান হোসেন।

আলোচনা সভায় জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ