25.2 C
Bangladesh
সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮#আলগী দুর্গাপুর উত্তরে চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল শামীম#শাহমাহমুদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শনে স্বপন মাহমুদ#চাঁদপুর বিষ্ণুদি আজিমিয়া সর: প্রা: বিদ্যালয়ের উন্নয়নে মত বিনিময় ও গুণী শিক্ষক হোসনে আরা কে সংবর্ধনা#হাজীগঞ্জে ভবন নির্মাণ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ#কচুয়া পশ্চিম বিতারা ইউনিয়নের নাম ৩নং শিলাস্থান মডেল ইউনিয়ন করার দাবি#প্রতারণা মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান ও সাবেক মোতাওয়াল্লী কারাগারে#কচুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু#প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর#পিতার শিক্ষকতা পেশার পরিচিতিতে বাগাদীর চেয়ারম্যান পদপ্রার্থী সরওয়ার গাজী

গরুর বর্জ্যে পরিবেশ দূষণ, চাঁদপুরে খামারিকে ১০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক: চাঁদপুরে বসতবাড়িতে গরুর বর্জ্য অপরিকল্পিতভাবে ফেলে পরিবেশ দূষণ ও জলাবদ্ধতা সৃষ্টির দায়ে নাজির গাজী নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ অক্টোবর ২০২৬) পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলার নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, নাজির গাজী তার বসতবাড়িতে উন্মুক্তভাবে গর্ত করে গরুর বর্জ্য অপসারণ করছিলেন। এতে বর্জ্য ও দূষিত পানি উপচে বৃষ্টির পানির সঙ্গে মিশে পাশের নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। একই কারণে পরিবেশ দূষণ হচ্ছিল বলেও জানানো হয়।

বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি অপসারিত গরুর বর্জ্য পরিবেশসম্মতভাবে ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট খামারিকে নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। অভিযানে পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ