26 C
Bangladesh
সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮#আলগী দুর্গাপুর উত্তরে চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল শামীম#শাহমাহমুদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শনে স্বপন মাহমুদ#চাঁদপুর বিষ্ণুদি আজিমিয়া সর: প্রা: বিদ্যালয়ের উন্নয়নে মত বিনিময় ও গুণী শিক্ষক হোসনে আরা কে সংবর্ধনা#হাজীগঞ্জে ভবন নির্মাণ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ#কচুয়া পশ্চিম বিতারা ইউনিয়নের নাম ৩নং শিলাস্থান মডেল ইউনিয়ন করার দাবি#প্রতারণা মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান ও সাবেক মোতাওয়াল্লী কারাগারে#কচুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু#প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর#পিতার শিক্ষকতা পেশার পরিচিতিতে বাগাদীর চেয়ারম্যান পদপ্রার্থী সরওয়ার গাজী

কচুয়া পশ্চিম বিতারা ইউনিয়নের নাম ৩নং শিলাস্থান মডেল ইউনিয়ন করার দাবি

অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়া উপজেলার বৃহত্তম ইউনিয়নগুলোর অন্যতম ৩নং বিতারা ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করার উদ্যোগের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে পশ্চিম অংশের নামকরণ। স্থানীয়দের একটি বড় অংশের দাবি, প্রস্তাবিত পশ্চিম বিতারা ইউনিয়নের নাম পরিবর্তন করে ৩নং শিলাস্থান মডেল ইউনিয়ন পরিষদ করা হোক। তাদের মতে, ঐতিহ্যবাহী শিলাস্থান গ্রামের ইতিহাস, এলাকার কৃতী ব্যক্তিত্ব, সাবেক সংসদ সদস্য আলফাজ উদ্দিন আহমেদের স্মৃতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মান জানাতে এ নামকরণ করা প্রয়োজন।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে বিতারা ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করার দাবি জানিয়ে আসছেন ইউনিয়নবাসী। আয়তন, গ্রামসংখ্যা ও ভোটারের সংখ্যা বেশি হওয়ায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের সেবা গ্রহণ সহজ করতে এ দাবি জোরালো হয়েছে।

২৯টি গ্রাম নিয়ে গঠিত বিতারা ইউনিয়নে মোট ভোটার ৩৮ হাজার ৩২৫ জন। পশ্চিমে মতলব ও পূর্বে চান্দিনা উপজেলা ঘেরা বিস্তৃত এলাকাজুড়ে ইউনিয়নটির অবস্থান। ইউনিয়ন বিভক্তির বিষয়ে গত ৯ অক্টোবর কচুয়ার তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়।

প্রস্তাব অনুযায়ী, পশ্চিম অংশের ১৯টি গ্রাম নিয়ে পশ্চিম বিতারা ইউনিয়ন এবং পূর্ব অংশের ১০টি গ্রাম নিয়ে ১৩নং পূর্ব বিতারা ইউনিয়ন গঠনের বিষয়টি আলোচনায় এসেছে। তবে প্রস্তাবিত ইউনিয়নগুলোর চূড়ান্ত নামকরণ ও প্রশাসনিক বিভক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

শিলাস্থান নামকরণের দাবির কারণ

পশ্চিম বিতারা ইউনিয়নের নাম ৩নং শিলাস্থান মডেল ইউনিয়ন পরিষদ করার দাবি জানিয়েছেন কচুয়া উপজেলা যুবদলের সহসভাপতি, শিলাস্থান গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী মুন্সী সাখাওয়াত হোসেন আজাদ। তাঁর দাবি, শিলাস্থান একটি ঐতিহ্যবাহী ও পরিচিত গ্রাম। স্থানীয়ভাবে গ্রামটি জিয়ানগর নামেও পরিচিত বলে তিনি উল্লেখ করেন।

মুন্সী সাখাওয়াত হোসেন আজাদের মতে, ইউনিয়ন বিভক্তির সময় ভৌগোলিক অবস্থানের পাশাপাশি এলাকার ইতিহাস ও ঐতিহ্যকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। শিলাস্থান গ্রামের নামে ইউনিয়নের নামকরণ হলে তা স্থানীয় মানুষের কাছে বিশেষ তাৎপর্য বহন করবে।

শিলাস্থান গ্রামের নামকরণের দাবির পেছনে সাবেক সংসদ সদস্য আলফাজ উদ্দিন আহমেদের স্মৃতি সংরক্ষণের বিষয়টিও তুলে ধরা হয়েছে। মুন্সী সাখাওয়াত হোসেন আজাদ বলেন, আলফাজ উদ্দিন আহমেদ এ গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৯ সালের তৎকালীন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর দাবি, আলফাজ উদ্দিন আহমেদ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি শিক্ষক ছিলেন।

দাবিটির সমর্থকদের মতে, শিলাস্থান মডেল ইউনিয়ন পরিষদ নামটি এলাকার ঐতিহ্য ও পরিচিতিকে প্রাতিষ্ঠানিকভাবে তুলে ধরতে পারে। একই সঙ্গে ইউনিয়ন বিভক্ত হলে প্রশাসনিক সেবা জনগণের কাছাকাছি পৌঁছানোর সুযোগ তৈরি হবে। জন্মনিবন্ধন, নাগরিক সনদ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও স্থানীয় উন্নয়নসেবায় মানুষের ভোগান্তি কমতে পারে বলে তারা মনে করছেন।

নামকরণের ক্ষেত্রে ঐতিহাসিক গুরুত্ব, জনমত, প্রশাসনিক বিধিবিধান ও স্থানীয় জনগণের প্রত্যাশার সমন্বয় প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিতারা ইউনিয়ন বিভক্তির প্রস্তাব এবং পশ্চিম অংশের নাম শিলাস্থান মডেল ইউনিয়ন পরিষদ করার দাবি—দুটি বিষয়ই এখন স্থানীয় আলোচনার অংশ। চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ