27.6 C
Bangladesh
রবিবার, নভেম্বর ১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

চাঁদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

হাজীগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার লাউকরা গ্রামের মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মো: সাহাব উদ্দিন (২৬) নামে কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে ওই গ্রামের পশ্চিম মাঠে ধান কাটার সময় ঘটনাটি ঘটে। বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

নিহত কৃষক উপজেলার ৮নম্বর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের লাউকরা গ্রামের মৃত এরশাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, লাউকরা পশ্চিম মাঠে অন্যদের সাথে কৃষক সাহাব উদ্দিন ধান কাটতে যান। তিনি এসময় বজ্রপাতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে, সাথের অন্য কৃষকেরা তাকে দ্রুত চিকিৎসার জন্য হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি বজ্রপাতের কারণে মৃত্যুবরণ করেছেন। ঘটনাস্থল পুলিশ পরির্দশন করেছে। আইনগত ব্যবস্থার পর মরদেহ হস্তান্তর করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ