26.1 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
spot_imgspot_img

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার: চাঁদপুর-৩ আসন থেকে শেখ ফরিদ আহমেদ মানিক সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দায়িত্ব পালনের প্রথম দিনেই চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন করেছেন।

শনিবার বেলা ১১টায় তিনি হাসপাতাল পরিদর্শনে আসেন। এসময় বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, রোগীদের জন্য প্রস্তুতকৃত খাবারের মান এবং টয়লেটসহ গুরুত্বপূর্ণ সেবাখাত ঘুরে দেখেন এবং সার্বিক পরিবেশ নিয়ে খোঁজখবর নেন তিনি।

এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমানসহ চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে কথা বলে হাসপাতালের সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত সমস্যা এবং রোগীদের ভোগান্তি নিয়ে আলোচনা করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি জনগণের সেবা করার জন্য। হাসপাতাল এমন একটি জায়গা, যেখানে মানুষ সবচেয়ে অসহায় অবস্থায় আসে। এখানে কোনো ধরনের অব্যবস্থা বা অবহেলা গ্রহণযোগ্য নয়। রোগীদের জন্য মানসম্মত খাবার, পরিচ্ছন্ন পরিবেশ এবং মানবিক সেবা নিশ্চিত করতে হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ