30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

হাওর ভ্রমণ শেষে ফেরা হলো না আইনজীবীর

অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জের অষ্টগ্রামে পর্যটকবাহী পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (৫৬) নামে এক পর্যটক নিহত হয়েছেন। তিনি পেশায় আইনজীবী এবং গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে কাজ করতেন। হাওরের সৌন্দর্য উপভোগ করে ফেরার পথে সড়কেই থেমে যায় তার আনন্দভ্রমণ। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও চার আইনজীবী আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতু এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মিজানুর রহমান গাজীপুরের জয়দেবপুর থানার সালনা এলাকার বাসিন্দা ছিলেন।

আহতদের মধ্যে রয়েছেন গাজীপুর জেলা জজ কোর্টের সাবেক ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মকবুল হোসেন কাজল, অ্যাডভোকেট ইকবাল হোসেন ও অ্যাডভোকেট মহসীন রেজা সরকারসহ আরও একজন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে গাজীপুর থেকে নয়জন আইনজীবী হাওর ভ্রমণে কিশোরগঞ্জে আসেন। দিনভর বিভিন্ন এলাকা ঘোরার পর বিকেলে তারা মিঠামইন থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় অষ্টগ্রামের দিকে ফিরছিলেন।

ভাতশালা সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহী পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং মিজানুর রহমানসহ পাঁচ আইনজীবী আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান মারা যান।

গুরুতর আহত মকবুল হোসেন কাজল ও ইকবাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। আহত অপর দুই আইনজীবীও চিকিৎসাধীন রয়েছেন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত পিকআপ ও অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহত আইনজীবীর মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ