31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু#একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

মতলব পৌরসভায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক: জলাতঙ্ক প্রতিরোধে মতলব পৌরসভায় থাকা বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও মতলব পৌরসভার প্রশাসক কেএম ইশমাম।

এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, ভ্যাকসিনেশন বিশেষজ্ঞ ডগ এক্সপার্ট টিমের সদস্য এবং পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক জানান, শহরে কুকুরের সংখ্যা বৃদ্ধি এবং জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি কমাতে এ টিকাদান কার্যক্রম নেওয়া হয়েছে।

কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে থাকা কুকুরকে ভ্যাকসিন দেওয়া হবে। এ জন্য রংপুরের ‘ডগ এক্সপার্ট টিম’-এর সদস্যদের সঙ্গে চুক্তি করা হয়েছে। ডগ এক্সপার্টের তিনটি টিম পৌর শহরের বেওয়ারিশ কুকুরের পাশাপাশি গৃহপালিত কুকুরকেও জলাতঙ্কের টিকা দেবে।

পৌর কর্তৃপক্ষের মতে, এর ফলে কুকুরের কামড়ে মানুষের জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে।

পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান জানান, ৫০ শয্যার মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত মাসে ৪৪৮ জনকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে কুকুরের কামড়ে আক্রান্ত ৪৬ জন এবং বিড়ালের কামড়ে আক্রান্ত ৪০২ জন ছিলেন। তাদের মধ্যে প্রথম ডোজ ১৭৯টি, দ্বিতীয় ডোজ ১৪৮টি এবং তৃতীয় ডোজ ১২১টি দেওয়া হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ