27.4 C
Bangladesh
রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#প্রতারণা মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান ও সাবেক মোতাওয়াল্লী কারাগারে#কচুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু#প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর#পিতার শিক্ষকতা পেশার পরিচিতিতে বাগাদীর চেয়ারম্যান পদপ্রার্থী সরওয়ার গাজী#আইয়ুব বাচ্চু: সুরের জাদুকরের অপূর্ণ স্বপ্ন#ফরিদগঞ্জে ৮ একর জমিতে মাছের পোনা উৎপাদনে সফল মোশারফ হোসেন মানিক#কলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত অন্তত ১৮, আহত ৩৫#মা ইলিশ রক্ষার অভিযান আরও নিবিড় করার আহ্বান#চাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক#কলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত অন্তত ১৮, আহত ৩৫

Justice for Israt: হাজীগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন, সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের শিক্ষার্থী ইসরাত জাহান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ঘটনায় মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। রোববার (৪ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ ঐতিহাসিক মসজিদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন মডেল কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা।

কর্মসূচিতে ‘নিরাপদ সড়ক চাই’ ও ‘Justice for Israt’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে বিচারের দাবিতে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে প্রায় আধা ঘণ্টা অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধন ও বিক্ষোভে শিক্ষার্থী আব্দুর রহমান সানি ও বিথি আক্তার বলেন, আহত ইসরাতের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় দায়ী পক্ষকে বহন করতে হবে। দুর্ঘটনার জন্য দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তারা। পাশাপাশি দিনের বেলায় মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানানো হয়।

গত ১৬ সেপ্টেম্বর শাহরাস্তির রাজাপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা হাজীগঞ্জ মডেল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহানকে একটি পিকআপ বেপরোয়া গতিতে ধাক্কা দেয় বলে জানা যায়। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন ইসরাত মৃত্যুর সঙ্গে লড়ছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ