25.2 C
Bangladesh
সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮#আলগী দুর্গাপুর উত্তরে চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল শামীম#শাহমাহমুদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শনে স্বপন মাহমুদ#চাঁদপুর বিষ্ণুদি আজিমিয়া সর: প্রা: বিদ্যালয়ের উন্নয়নে মত বিনিময় ও গুণী শিক্ষক হোসনে আরা কে সংবর্ধনা#হাজীগঞ্জে ভবন নির্মাণ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ#কচুয়া পশ্চিম বিতারা ইউনিয়নের নাম ৩নং শিলাস্থান মডেল ইউনিয়ন করার দাবি#প্রতারণা মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান ও সাবেক মোতাওয়াল্লী কারাগারে#কচুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু#প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর#পিতার শিক্ষকতা পেশার পরিচিতিতে বাগাদীর চেয়ারম্যান পদপ্রার্থী সরওয়ার গাজী

সোলার প্যানেলের ২০ লাখ টাকা বরাদ্দের তালিকা থেকে বাদ ফরিদগঞ্জ পৌরসভা

অনলাইন ডেস্ক: দীর্ঘ ২১ বছরেও নিজস্ব স্থায়ী ভবন তৈরি না হওয়ায় সরকারের ২০ লাখ টাকার বিশেষ উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত হয়েছে ফরিদগঞ্জ পৌরসভা। নিজস্ব ছাদভিত্তিক অবকাঠামো না থাকায় স্থানীয় সরকার বিভাগ ঘোষিত সোলার প্যানেল স্থাপনের তালিকা থেকেও বাদ পড়েছে পৌরসভাটি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন বাজেটের ‘পৌরসভা উন্নয়ন সহায়তা’ খাতের আওতায় সোলার প্যানেল স্থাপনের জন্য অর্থ অবমুক্ত করেছে। দেশের ২৯৩টি পৌরসভার মধ্যে ৫১টি পৌরসভা ৩০ লাখ টাকা করে এবং ভবনসমৃদ্ধ অন্য পৌরসভাগুলো ২০ লাখ টাকা করে পাচ্ছে। তবে নিজস্ব ভবন না থাকায় ফরিদগঞ্জ পৌরসভা এ বরাদ্দ পায়নি।

অর্থ বিভাগের ২০০০ সালের ৩০ আগস্টের স্মারক বিধিমালা অনুযায়ী, বিশেষ বরাদ্দের অর্থে পৌর ভবন, অডিটরিয়াম, ডাকবাংলো, হাটবাজার ও মার্কেটে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা রয়েছে। এ বিষয়ে ২১ সেপ্টেম্বর ২০২৬ উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত সরকারি মঞ্জুরি চিঠি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার বরাবর পাঠানো হয়।

ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসক মেহেদী হাসান মানিকের ভাষ্য, নিজস্ব ভবন না থাকাই বিশেষ বরাদ্দ থেকে বঞ্চিত হওয়ার মূল কারণ। তাঁর মতে, নিজস্ব ভবন থাকা পৌরসভাগুলো এ বরাদ্দ পেয়েছে।

পৌরসভা কর্তৃপক্ষের তথ্যমতে, ২০০৫ সালে ফরিদগঞ্জ পৌরসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে এটি ‘ক’ শ্রেণিতে উন্নীত হলেও প্রতিষ্ঠার ২১ বছরে নিজস্ব ভবন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ বা ক্রয় করা সম্ভব হয়নি। পৌরসভা প্রতিষ্ঠার আগে এলাকাটি ১৩ নম্বর ফরিদগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ছিল। ডাকবাংলোর কাছে ইউনিয়ন পরিষদের প্রায় ৪ শতাংশ জমি রয়েছে।

বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত একটি ভবনে ফরিদগঞ্জ পৌরসভার দাপ্তরিক কার্যক্রম চলছে। দীর্ঘদিনেও ভূমি অধিগ্রহণ না হওয়া এবং সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার বিষয়ে সাবেক মেয়র ও প্রশাসকদের ভূমিকা নিয়ে পৌরবাসীর মধ্যে প্রশ্ন উঠেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ