25.2 C
Bangladesh
সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮#আলগী দুর্গাপুর উত্তরে চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল শামীম#শাহমাহমুদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শনে স্বপন মাহমুদ#চাঁদপুর বিষ্ণুদি আজিমিয়া সর: প্রা: বিদ্যালয়ের উন্নয়নে মত বিনিময় ও গুণী শিক্ষক হোসনে আরা কে সংবর্ধনা#হাজীগঞ্জে ভবন নির্মাণ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ#কচুয়া পশ্চিম বিতারা ইউনিয়নের নাম ৩নং শিলাস্থান মডেল ইউনিয়ন করার দাবি#প্রতারণা মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান ও সাবেক মোতাওয়াল্লী কারাগারে#কচুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু#প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর#পিতার শিক্ষকতা পেশার পরিচিতিতে বাগাদীর চেয়ারম্যান পদপ্রার্থী সরওয়ার গাজী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮

অনলাইন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন।

রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৯৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৩২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৩১ জন রয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ২৯০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রাজশাহী বিভাগে ২০০ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৪৮ জনের। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১২ হাজার ৪০০ জন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ