অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহরাস্তি সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ইউনিয়ন যুবদলের আয়োজনে রাগৈ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী আজগর মিয়াজী। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোনালিসা মনার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাহেদুল হক মজুমদার সোহেল, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল মতিন সরদার, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লিটন।
এ ছাড়া বিএনপি নেতা মোহাম্মদ হোসেন, মো. জসিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য মো. জাকির হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, মুনছুর মেম্বার, যুবদল নেতা মোস্তফা কামাল সোহেল, আব্দুল মান্নান তপাদার, আব্দুর রহমান ও মোহাম্মদ রহমত উল্লাহ বক্তব্য দেন। সভায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফরহাদ হোসেন, শ্রমিক দল নেতা ইয়াছিন, হুমায়ন কবিরসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জানান, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী ৩০ অক্টোবর শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কর্মসূচিতে সব ইউনিয়নের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান অতিথিরা।




