22.7 C
Bangladesh
বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
spot_imgspot_img

অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মতলব উত্তরে বিএনপির বিক্ষোভ

অনলাইন ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সুলতানাবাদ ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে টরকি বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টরকি হাসপাতালের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার। সমাবেশে তিনি দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, কোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা ও বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদ হাসান টিপুর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি গনি তফাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাসেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিমেল উদ্দিন মোল্লা শিমুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী ও সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু। এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ