19.7 C
Bangladesh
শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#শাহমাহমুদপুরে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক#শাহরাস্তিতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়ে সাত মাসেও অর্থ পাননি খামারি গিয়াস উদ্দিন#কোটি টাকা বিনিয়োগের খামারে সাত মাসেও সৌরবিদ্যুতের বিল পাননি গিয়াস উদ্দিন#হাইমচরে জেগে ওঠা নতুন চরের সীমানা নির্ধারণ#শাহমাহমুদপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সভা#কচুয়ায় ‘প্রকৃতির পাঠশালা’ শিক্ষার নতুন দিগন্ত: শিক্ষামন্ত্রী#চাঁদপুর-কুমিল্লা সড়কে চলন্ত বাসে জন্ম নিলো ছেলে সন্তান#ফরিদগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার#চাঁদপুরে বেড়েছে সবজির দাম, ইলিশের দামও আকাশচুম্বী#তিন মাসে ১৫ নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

জুলাই সনদ বাস্তবায়ন না করায় ফ্যাসিবাদ উঁকি দিচ্ছে

অনলাইন ডেস্ক: চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেছেন, দেশের গঠনমূলক কাজে ব্যস্ত থাকার কথা থাকলেও পরিস্থিতির কারণে এখন তারা রাজপথে। রাজপথে থেকেই ফ্যাসিবাদকে বিতাড়িত করেছেন বলে দাবি করে তিনি বলেন, এই আন্দোলনে তারা জেল-জুলুম, অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাননি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জেলা জামায়াতে ইসলামী এ সমাবেশ আয়োজন করে।

সরকারের উদ্দেশে বিল্লাল হোসেন মিয়াজী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করায় ফ্যাসিবাদ আবারও উঁকি দিচ্ছে। তিনি জুলাই সনদ বাস্তবায়ন ও জনরায় মেনে নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান খানের পরিচালনায় আরও বক্তব্য দেন জেলা যুব বিভাগের সভাপতি মো. শাহ আলম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মুহাম্মদ হাসান, সদর উপজেলা জামায়াতের আমির আফসার উদ্দিন মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা আমির মো. ইউনুছ হেলাল ও হাজীগঞ্জ উপজেলা আমির মাওলানা আবুল হাসানাত।

বক্তারা দাবি করেন, পালিয়ে যাওয়া কোনো সরকারের ফিরে আসার ইতিহাস নেই। ফিরে আসতে চাইলে ফাঁসির রায় মেনে নিয়েই আসতে হবে বলেও তারা মন্তব্য করেন। জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে আওয়ামী লীগ নিজেদের সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করেছে এবং এ দেশে দলটির অস্তিত্ব থাকবে না বলেও বক্তারা মন্তব্য করেন।

সমাবেশ শেষে বাইতুল আমিন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিশন রোডের শাহী জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, শহর ছাত্রশিবিরের সভাপতি জাহিদুর রহমান, শহর জামায়াতের সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন, হাইমচর উপজেলা আমির আবুল হোসেন, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমির ওমর ফারুক এবং পৌর আমির মো. জসিম উদ্দিনসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ