27.4 C
Bangladesh
রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#প্রতারণা মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান ও সাবেক মোতাওয়াল্লী কারাগারে#কচুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু#প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর#পিতার শিক্ষকতা পেশার পরিচিতিতে বাগাদীর চেয়ারম্যান পদপ্রার্থী সরওয়ার গাজী#আইয়ুব বাচ্চু: সুরের জাদুকরের অপূর্ণ স্বপ্ন#ফরিদগঞ্জে ৮ একর জমিতে মাছের পোনা উৎপাদনে সফল মোশারফ হোসেন মানিক#কলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত অন্তত ১৮, আহত ৩৫#মা ইলিশ রক্ষার অভিযান আরও নিবিড় করার আহ্বান#চাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক#কলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত অন্তত ১৮, আহত ৩৫

মতলবে জাল নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তরে ১৬ হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার এখলাছপুর ইউনিয়নের উত্তর বোরচর দেওয়ান বাড়ি এলাকার মৃত মঞ্জিল দেওয়ানের ছেলে নিজাম উদ্দিন (৩৯) ও তাঁর স্ত্রী রোজিনা বেগম (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়ার তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করা হয়।

রবিবার রাতে এসআই মো. ময়নাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এখলাছপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বোরচর এলাকায় নিজাম উদ্দিনের বসতঘরে অভিযান চালায়। এ সময় তাঁদের হেফাজত থেকে ১ হাজার টাকা মূল্যমানের ১৬টি জাল নোট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা তৈরি করে নোটগুলো জব্দ করা হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া জানান, জাল নোট উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ