27.4 C
Bangladesh
রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#প্রতারণা মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান ও সাবেক মোতাওয়াল্লী কারাগারে#কচুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু#প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর#পিতার শিক্ষকতা পেশার পরিচিতিতে বাগাদীর চেয়ারম্যান পদপ্রার্থী সরওয়ার গাজী#আইয়ুব বাচ্চু: সুরের জাদুকরের অপূর্ণ স্বপ্ন#ফরিদগঞ্জে ৮ একর জমিতে মাছের পোনা উৎপাদনে সফল মোশারফ হোসেন মানিক#কলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত অন্তত ১৮, আহত ৩৫#মা ইলিশ রক্ষার অভিযান আরও নিবিড় করার আহ্বান#চাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক#কলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত অন্তত ১৮, আহত ৩৫

কচুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়ায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া (১০) ও সামিরা (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার ৬ নম্বর উত্তর কচুয়া ইউনিয়নের উজানী গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাদিয়া উজানী গ্রামের রহিম হোসেনের মেয়ে। অপর শিশু সামিরা চট্টগ্রাম থেকে পূজার ছুটিতে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল। সে বিল্লাল হোসেনের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রোববার দুপুর ১টার দিকে শিশু দুটি বাড়ির উঠানে খেলছিল। পরিবারের সদস্যদের অগোচরে একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে পুকুরের পানিতে শিশু দুটির ভাসমান দেহ দেখতে পেয়ে স্বজনরা উদ্ধার করেন। দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. জহিরুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দুই শিশুর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ