32 C
Bangladesh
রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#কলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত অন্তত ১৮, আহত ৩৫#জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা আলগী উত্তরের আবু বকর মানিক#হাজীগঞ্জে মন্দিরের আখড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন#কচুয়ায় ধর্ষণচেষ্টা মামলায় যুবককে ফাঁসানোর অভিযোগ#বহরী আলিঙ্গন স্পোর্টিং ক্লাবের মেঘা ফাইনাল মিনি ফুটবল সম্পন্ন#মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক#ফেনীতে সড়কে তার পেঁচিয়ে চাঁদপুর সওজ কর্মচারী রনি নিহত#হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন#চাঁদপুরে ইলিশ ধরার অপরাধে ৩০ জেলেকে কারাদণ্ড#হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সম্পৃক্ত করে সচেতনতা বাড়ানোর আহ্বান

মতলব পৌরসভার সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক: মতলব পৌরসভার নগর পরিচালনা ও অবকাঠামো (আই.ইউ.জি.আই.পি) প্রকল্পের আওতায় শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও মতলব পৌরসভার প্রশাসক কেএম ইসমাম।

সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. কাজে হাসেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রায়হান, মতলব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান, পৌর প্রকৌশলী ফেরদৌস আহমেদ, মতলব পৌর বিএনপির সভাপতি মো. শোয়েব আহমেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সাগর, যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসানসহ অন্যরা বক্তব্য দেন।

মতলব পৌরসভার প্রশাসক কেএম ইশমাম বলেন, পৌরসভার নাগরিক সেবা, পয়োনিষ্কাশন ব্যবস্থা, ড্রেন, কালভার্ট, রাস্তাঘাট ও সড়কবাতিসহ সব ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও ত্বরান্বিত করা হবে। বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে তা নিরসনের মাধ্যমে পৌরবাসীর শতভাগ সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সমস্যা ও নাগরিকদের চাহিদা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। পৌরসভা এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তরের মধ্যে সমন্বয়ের মাধ্যমে জনসেবার মান আরও উন্নত করার বিষয়ে উপস্থিত সদস্যরা মতামত দেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ