29.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে দুলাল মজুমদারকে সভাপতি, সালেহ আহমেদ রানাকে সাধারণ সম্পাদক এবং সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) হাজীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মজুমদার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সির যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।

দলীয় সূত্রের ভাষ্য, নতুন কমিটি গঠনের ফলে ৯নং ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে গতি আসবে। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা, নেতাকর্মীদের ঐক্য জোরদার করা এবং কেন্দ্র ঘোষিত দলীয় কর্মসূচি বাস্তবায়নে কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে স্থানীয় জ্যেষ্ঠ নেতারা আশাবাদ জানিয়েছেন।

দায়িত্ব পাওয়ার পর সভাপতি দুলাল মজুমদার ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ রানা বলেন, ৯নং ওয়ার্ডে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী ও গতিশীল করতে তারা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে তাদের সুসংগঠিত করা এবং দলের কর্মসূচি বাস্তবায়নে তারা আন্তরিক বলেও জানান। এ জন্য দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন তারা।

পৌর বিএনপির দায়িত্বশীল নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ৯নং ওয়ার্ডে দলের সাংগঠনিক সক্ষমতা বাড়বে এবং ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে ওয়ার্ডটি অগ্রণী ভূমিকা রাখবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ