32 C
Bangladesh
রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#কলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত অন্তত ১৮, আহত ৩৫#জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা আলগী উত্তরের আবু বকর মানিক#হাজীগঞ্জে মন্দিরের আখড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন#কচুয়ায় ধর্ষণচেষ্টা মামলায় যুবককে ফাঁসানোর অভিযোগ#বহরী আলিঙ্গন স্পোর্টিং ক্লাবের মেঘা ফাইনাল মিনি ফুটবল সম্পন্ন#মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক#ফেনীতে সড়কে তার পেঁচিয়ে চাঁদপুর সওজ কর্মচারী রনি নিহত#হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন#চাঁদপুরে ইলিশ ধরার অপরাধে ৩০ জেলেকে কারাদণ্ড#হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সম্পৃক্ত করে সচেতনতা বাড়ানোর আহ্বান

সিজেপি প্রধান অভিজিৎ দীপকেকে আটক

অনলাইন ডেস্ক: ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) তাকে এবং দলের আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে নির্ধারিত বিক্ষোভে যোগ দিতে তারা দিল্লিতে পৌঁছেছিলেন।

দিল্লিতে যাওয়ার আগে দীপকে জানিয়েছিলেন, বিক্ষোভে অংশ নেওয়ার কারণে গ্রেফতার হলেও তিনি প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, নিরাপত্তাজনিত বিধিনিষেধের মাধ্যমে সরকার সাধারণ মানুষকে বিক্ষোভে যোগ দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছে।

নিরাপত্তাবাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন এবং সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ নিয়েও প্রশ্ন তোলেন দীপকে। তার অভিযোগ, সরকারের পদক্ষেপের বিরুদ্ধে সরব হওয়া তরুণ ও সাধারণ নাগরিকদের সরকার ভয় পাচ্ছে।

বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দিল্লি পুলিশ আইনের ৬৫ নম্বর ধারায় অন্তত ৬০০ জনকে আটক করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে।

শনিবার সকাল ৬টা থেকে দিল্লির বিভিন্ন সড়কে কঠোর ট্রাফিক বিধিনিষেধ কার্যকর করা হয়। গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে যান চলাচলের পথ পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্যারিকেড বসিয়ে বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েনের পাশাপাশি যানবাহন পরীক্ষা ও মানুষের চলাচলে নজরদারি চলছে।

এ ছাড়া মেট্রো পরিষেবায় বিধিনিষেধ, একাধিক ট্রেন বাতিল এবং রাজধানীর কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্তও কার্যকর রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ