28 C
Bangladesh
রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা আলগী উত্তরের আবু বকর মানিক#হাজীগঞ্জে মন্দিরের আখড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন#কচুয়ায় ধর্ষণচেষ্টা মামলায় যুবককে ফাঁসানোর অভিযোগ#বহরী আলিঙ্গন স্পোর্টিং ক্লাবের মেঘা ফাইনাল মিনি ফুটবল সম্পন্ন#মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক#ফেনীতে সড়কে তার পেঁচিয়ে চাঁদপুর সওজ কর্মচারী রনি নিহত#হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন#চাঁদপুরে ইলিশ ধরার অপরাধে ৩০ জেলেকে কারাদণ্ড#হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সম্পৃক্ত করে সচেতনতা বাড়ানোর আহ্বান#শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর সুপারিশ

হাজীগঞ্জে অসহায় পরিবারের পাশে সর্বতারা সমাজ কল্যাণ প্রবাসী সংগঠন

অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে সর্বতারা সমাজ কল্যাণ প্রবাসী সংগঠনের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে সর্বতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে চারটি অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী এবং দুটি পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এর মধ্যে একটি পরিবারকে ৮ হাজার টাকা নগদ অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ঢেউটিন বিতরণ করা হয়।

সমাজসেবক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক খালেকুজ্জামান শামীম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর শেখ। বক্তব্য দেন বেলচোঁ বাজার সমিতির সভাপতি মোহন চৌধুরী, বিএনপি নেতা লোকমজন হোসেনসহ অন্যরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নুরে আলম নিরব। বক্তারা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালু রাখার প্রত্যাশা জানান।

পরে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিতদের মধ্যে তবারুক বিতরণ করা হয়। এরপর অসহায় পরিবারের সদস্যদের হাতে সংগঠনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও ঢেউটিন তুলে দেওয়া হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ