26.8 C
Bangladesh
রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা আলগী উত্তরের আবু বকর মানিক#হাজীগঞ্জে মন্দিরের আখড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন#কচুয়ায় ধর্ষণচেষ্টা মামলায় যুবককে ফাঁসানোর অভিযোগ#বহরী আলিঙ্গন স্পোর্টিং ক্লাবের মেঘা ফাইনাল মিনি ফুটবল সম্পন্ন#মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক#ফেনীতে সড়কে তার পেঁচিয়ে চাঁদপুর সওজ কর্মচারী রনি নিহত#হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন#চাঁদপুরে ইলিশ ধরার অপরাধে ৩০ জেলেকে কারাদণ্ড#হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সম্পৃক্ত করে সচেতনতা বাড়ানোর আহ্বান#শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর সুপারিশ

জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা আলগী উত্তরের আবু বকর মানিক

অনলাইন ডেস্ক: জন্ম ও মৃত্যু নিবন্ধনে সেপ্টেম্বর ২০২৬ মাসে সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু বকর (মানিক)। এ অর্জনের স্বীকৃতিস্বরূপ শনিবার (১৭ অক্টোবর) বিকেলে হাইমচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবু বকর (মানিকের) হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দেশব্যাপী প্রথম স্থান অর্জন করায় আবু বকর (মানিক) সংশ্লিষ্ট দপ্তর ও সহকর্মীদের প্রশংসা অর্জন করেন। তাঁর এই অর্জনকে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দায়িত্বশীলতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, হাইমচর থানার অফিসার ইনচার্জ শাহ আলম, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুন নবী এবং ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিক পাটওয়ারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ