28 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে মন্দিরের আখড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন#কচুয়ায় ধর্ষণচেষ্টা মামলায় যুবককে ফাঁসানোর অভিযোগ#বহরী আলিঙ্গন স্পোর্টিং ক্লাবের মেঘা ফাইনাল মিনি ফুটবল সম্পন্ন#মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক#ফেনীতে সড়কে তার পেঁচিয়ে চাঁদপুর সওজ কর্মচারী রনি নিহত#হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন#চাঁদপুরে ইলিশ ধরার অপরাধে ৩০ জেলেকে কারাদণ্ড#হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সম্পৃক্ত করে সচেতনতা বাড়ানোর আহ্বান#শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর সুপারিশ#বাবুরহাট-মতলব-ঢাকা রুটে পরিবহন-নৈরাজ্য বন্ধের দাবি

ফেনীতে সড়কে তার পেঁচিয়ে চাঁদপুর সওজ কর্মচারী রনি নিহত

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম থেকে চাঁদপুরে ফেরার পথে ফেনীতে সড়কে তার পেঁচিয়ে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ)-এর মাস্টার রুলের কর্মচারী সাখাওয়াত হোসেন রনি (৩৮) নিহত হয়েছেন। ১৭ অক্টোবর শনিবার সকালে মোটরসাইকেলে চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা হলে এ দুর্ঘটনা ঘটে।

সাখাওয়াত হোসেন রনি হাজীগঞ্জ সওজ সার্কেল অফিসের মাস্টার রুলের কর্মচারী ছিলেন। তিনি হাজীগঞ্জ রোটারেক্ট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মনিহার গ্রামে। তাঁর মৃত্যুর খবরে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সহকর্মীদের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, রনি মোটরসাইকেলে চট্টগ্রামে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ফেনী এলাকায় তাঁর মোটরসাইকেলের সঙ্গে সড়কের তার জড়িয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের এসও আবু হানিফ জানান, ব্যক্তিগত কাজে রনি চট্টগ্রামে গিয়েছিলেন। শনিবার সকালে ফোনে অফিস খোলার বিষয়ে জানতে চাইলে রনি চট্টগ্রাম থেকে রওনা দেওয়ার কথা জানিয়েছিলেন। এর পরই ফেনীতে সড়কের তারে পেঁচিয়ে তাঁর দুর্ঘটনার খবর পাওয়া যায়। আবু হানিফ বলেন, রনি প্রায় এক যুগ ধরে তাঁদের অফিসে মাস্টার রুলে কাজ করছিলেন।

নিহতের মরদেহ চাঁদপুরে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ