28 C
Bangladesh
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা আলগী উত্তরের আবু বকর মানিক#হাজীগঞ্জে মন্দিরের আখড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন#কচুয়ায় ধর্ষণচেষ্টা মামলায় যুবককে ফাঁসানোর অভিযোগ#বহরী আলিঙ্গন স্পোর্টিং ক্লাবের মেঘা ফাইনাল মিনি ফুটবল সম্পন্ন#মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক#ফেনীতে সড়কে তার পেঁচিয়ে চাঁদপুর সওজ কর্মচারী রনি নিহত#হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন#চাঁদপুরে ইলিশ ধরার অপরাধে ৩০ জেলেকে কারাদণ্ড#হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সম্পৃক্ত করে সচেতনতা বাড়ানোর আহ্বান#শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর সুপারিশ

বহরী আলিঙ্গন স্পোর্টিং ক্লাবের মেঘা ফাইনাল মিনি ফুটবল সম্পন্ন

অনলাইন ডেস্ক: মতলব দক্ষিণ উপজেলার বহরী আলিঙ্গন স্পোর্টিং ক্লাবের মেঘা ফাইনাল মিনি ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর বিকেল ৪টায় বহরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে বহরী রবিউল্লাহ দিঘীরপাড় স্পোর্টিং ক্লাব ১-০ গোলে উত্তর বহরী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম সাগর।

অনুষ্ঠানের উদ্বোধক উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খান বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম, উপাধি উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা শামীম হোসেন মিয়াজী, টুর্নামেন্টের উদ্যোক্তা ও আলিঙ্গন স্পোর্টিং ক্লাবের সদস্য সচিব সোহেল মিয়াজী এবং ম্যাচ পরিচালক সাব্বির বকাউল।

এ ছাড়া মজিদ পাটোয়ারী, ইব্রাহিম মিয়াজী, রফিক বকাউল, আব্দুল মমিন মিয়াজী, মামন হোসেন মিয়াজী, আবুল কালাম, সবুজ প্রধান, হামিম তালুকদার, রাজিব বকাউল, রয়েল সরকার, রাব্বি মৃধা, শাহীন প্রধান ও আব্দুল মান্নান বেপারীসহ অনেকে উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ